• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৮:৫৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

রাজবাড়ীতে একাধিক মামলার আসামি অনুসহ গ্রেফতার ২

২৮ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:২৫

রাজবাড়ীতে একাধিক মামলার আসামি অনুসহ গ্রেফতার ২

রাজবাড়ী প্রতিনিধি: পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে একশ এক পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারি এবং একজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করেছে পুলিশ।

২৮ ফেব্রুয়ারি বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওসি স্বপন কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পাংশা থানাধীন ধুলিয়াট গ্রাম থেকে মৃত বক্কার খাঁর ছেলে মাদক কারবারি অনু খা (৩৮)-কে ১০১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ।  আসামী অনু খার বিরুদ্ধে ১টি হত্যা মামলা, ৩টি অস্ত্র মামলা, ১টি বিস্ফোরক, ১টি ডাকাতি প্রস্তুতি, ১টি মাদক মামলা, ১ চুরি, ১টি অন্যান্য মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

তিনি আরও জানান, এছাড়াও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. রঞ্জু বিশ্বস (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। সে হাবাসপুর গ্রামের মৃত আফতাব বিশ্বাসের ছেলে। পরে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪




তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩৫

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৪:১১