• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৭:০১ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

পাবনায় মা ও শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা

২৬ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৫৮:৫৪

পাবনায় মা ও শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে লাবনী খাতুন (৩৫) ও রিয়াদ হোসেন (৮) নামে মা-ছেলেকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

২৬ জানুয়ারি শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে তাদের হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহত লাবনী খাতুন ও রিয়াদ দিঘুলিয়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী-সন্তান। রশিদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন।

ফৈলজানা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, সকালে মরদেহ পরে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এমনি কারো সঙ্গে শত্রুতা ছিলো না তাদের। কে বা কারা তাদের এভাবে হত্যা করেছে সেটা প্রশাসন ভালো বলতে পারবে।

স্থানীয় মেম্বার মো. নান্নু বলেন, বাড়িতে ওই মহিলা, তার শিশু ছেলে ও শাশুড়ি বসবাস করতেন। বাড়ির ভবন তৈরি কাজ চলছে। ধারণা করা হচ্ছে- কেউ হয়তো টাকা পয়সা চুরি বা ডাকাতি করতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। মহিলার মরদেহ রান্না ঘরে পড়েছিলো এবং ছেলেটির মরদেহ পাশের এক গাছে ঝুলছিলো।

এ বিষয়ে যোগাযোগ করা হলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭