• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:০৯:৫৪ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

২২ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:১৪:২৫

কুমিল্লায় ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ২০ জানুয়ারি শনিবার রাতে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে র‌্যাব।

গ্রেফতার আসামিরা হলো, ঢাকার মিরপুর থানাধীন শাহ আলীবাগ এলাকার মৃত ওসমান গনির ছেলে মা. ইমামুল হক শুক্কুর এবং  কক্সবাজার সদর থানার পূর্ব মুক্তার পোল এলাকার মৃত দানু মিয়ার ছেলে দিদারুল আলম (৫০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা জানান, তারা উভয়েই একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য এবং তারা সাধারণ পেশার আড়ালে এসকল মাদকদ্রব্যের পরিবহন ও ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তাদের দেয়া তথ্যমতে, সদর দক্ষিণ থানাধীন পদুয়ার বাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে জব্দ করা ১টি ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প
অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪০:১২




মেঘনা গ্রুপে নতুন নিয়োগ
মেঘনা গ্রুপে নতুন নিয়োগ
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৩:০৮


যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় হামের প্রকোপ
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় হামের প্রকোপ
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:২০


ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৯৯, মামলা ৪৯
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৯৯, মামলা ৪৯
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২২:৫৭