• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৫:০১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে স্কুল শিক্ষকের উপর হামলা

১৮ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:৩৭:৫৭

বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে স্কুল শিক্ষকের উপর হামলা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ‍শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন খান (৫০)সহ গুরুতর আহত হয়েছেন তিনজন। আহত জাহাঙ্গীর হোসেন ভুইয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

১৭ ডিসেম্বর রোববার সকালে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জাহাঙ্গীর হোসেনকে বরিশাল শের ই বাংলা হাসপাতালে প্রেরণ করেন। মারাত্মক আহত জাহাঙ্গীর হোসেন উপজেলার কেশাবপুর ইউনিয়নের ভরিপাশা  ৫নং ওয়ার্ডের মৃত আ. রাজ্জাক হাওলাদারের ছেলে।

এর আগে রোববার সকাল ৬.৪৫ মিনিটের সময় উপজেলার কেশাবপুর  ইউনিয়নের ভরিপাশা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতের ভাই মো. আবু বক্কর হাওলাদার বাদী হয়ে একই বাড়ির জাকির, মুশফিকুর, হাসিনা, ফেদে আলী, মিথিলা, জাহানারাসহ কয়েকজনের বিরুদ্ধে বাউফল থানায় অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

আহতের পরিবার সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে একই বাড়ির জাকিরের সঙ্গে জাহাঙ্গীর ও আবু বক্করের বিরোধ চলে আসছিল। রোববার সকালে ফজর নামাজ শেষে পথিমধ্যে গতি রোধ করে পূর্ব বিরোধের জের ধরে জাকির হোসেন ও তার ছেলেসহ পরিবারের সকল সদস্য তাদের ওপর হামলা চালায়। এতে জাহাঙ্গীর হোসেন (৪৮), তার বাড়ির মাসুদ সিকদার (৩০) ও বড় ভাই আবু বক্কর (৫০) গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ও পরে আহতের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে  পাঠানো হয়।

আহতের বড় ভাই আবু বক্কর বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। ঘটনার কয়েক মাস আগেও আমাকে মেরে ফেলার উদ্দেশ্য আহত করা হয়। রোববার ভোরে হঠাৎ করেই জাকির ও তার সহযোগীরা রড জিআই পাইপ নিয়ে হামলা চালিয়ে আমাকে, আমার ভাই ও মাসুদকে গুরুতর আহত করে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন বলেন, জমি জমার বিরোধের জের ধরে মারামারি ঘটনা ঘটেছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯