• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৩৮:০৭ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

চকরিয়ায় জঙ্গল থেকে ৩টি অস্ত্র উদ্ধার

১৪ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:২৮:০৩

চকরিয়ায় জঙ্গল থেকে ৩টি অস্ত্র উদ্ধার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদীঘিস্থ এলাকার জঙ্গল থেকে দেশে তৈরি তিনটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।  

১৩ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ হাঁসেরদীঘির ঘোনারপাড়া জঙ্গলের ভেতরে এ অভিযান পরিচালনা করেন ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে থানা পুলিশ।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী অস্ত্র উদ্ধার ও অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ হাঁসেরদীঘি ঘোনার পাড়ায় চকরিয়া-লামা-আলীকদম সড়কে একদল সন্ত্রাসী অবস্থান করার গোপন সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। পুলিশের অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী জঙ্গলের ভেতর পালিয়ে যায়।

আরও পড়ুন

সেনবাগে আগুনে পুড়ল বসতঘর, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকা

তিনি আরও বলেন, এসময় বনের ভেতর থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া দেশেয় তৈরি তিনটি অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের এ ঘটনায় থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৫:১৭



রোববার লক্ষ্মীপূজা
রোববার লক্ষ্মীপূজা
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৭:০৫






দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:২৩