• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৩৬:২৯ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণার অভিযোগ, গ্রেফতার ১

২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫১:২১

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণার অভিযোগ, গ্রেফতার ১

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয় ব্যবহার করে ডিজিটাল মাধ্যমে প্রতারণা করে অর্থ আদায় করার অভিযোগে আবু হুরায়রা খালেদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

২৪ অক্টোবর শনিবার দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেফতার আবু হুরায়রা খালেদ নাটোরের সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া গ্রামের জিয়াদুল ইসলের ছেলে।

আরও পড়ুন

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

পুলিশ সুপার জানান, দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয় দিয়ে খালেদ তার ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিবর্গ, সরকারি চাকরিজীবী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ করে আসছিল।

এই ভুয়া পরিচয় ব্যবহার করে সে ও তার সহযোগী চক্র সরকারি সুযোগ-সুবিধা প্রদান এবং রাজনৈতিক পদে পদায়ন বা মনোনয়ন পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করতো।

তিনি আরও জানান, বিষয়টি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের দৃষ্টিগোচর হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডিবি পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। গ্রেফতার আসামির বিরুদ্ধে সিংড়া থানায় সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ধারায় মামলা মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

আজ যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রোববার লক্ষ্মীপূজা
রোববার লক্ষ্মীপূজা
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৭:০৫






দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:২৩

সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ
সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫০:৩১