• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৯:১৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

দৌলতদিয়ায় নারী মাদক কারবারি গ্রেফতার

১৯ নভেম্বর ২০২৩ রাত ০৯:০৩:৫৫

দৌলতদিয়ায় নারী মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে ২০ বোতল ফেন্সিডিলসহ আনোয়ারা বেগম ওরফে আনু (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ নভেম্বর শনিবার সদর উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আনু দৌলতদিয়া ইউনিয়নের মজিদ সেখ পাড়া গ্রামের মাদক কারবারি মুন্নু মুন্সির স্ত্রী এবং মৃত রমজান শেখর মেয়ে।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জনতে পারি সদর উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকা মাদক কেনা-বেচা হয়। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ২০ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারি আনুকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার আনুর বিরুদ্ধে পূর্বের আরও ৪টি মাদক মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আনু ও তার স্বামী মুন্নু মুন্সি দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দৌলতদিয়া ঘাট এলাকায় পাইকারী ও খুচরা ফেন্সিডিল বিক্রি করে আসছিলো। কয়েকদিন আগে আনুর স্বামী মুন্নু মুন্সীকে ফেন্সিডিলসহ আটক করে জেল হাজতে পাঠায় পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪




তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩৫

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৪:১১