• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৫৮:২১ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

কিশোরগঞ্জে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করার অভিযোগে বাবা গ্রেফতার

১৬ অক্টোবর ২০২৩ দুপুর ১২:৪৯:৫৮

কিশোরগঞ্জে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করার অভিযোগে বাবা গ্রেফতার

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুরে নিজের প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

১৫ অক্টোবর রোববার উপজেলার পৌরসদরের পৈলানপুর এলাকা থেকে অভিযুক্ত ছানু মিয়া (৩৫)কে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় প্রতিবন্ধী মেয়ের মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।

অভিযোগে বলা হয়েছে, প্রায় ১৫/১৬ বছর আগে ছানু মিয়ার (৩৫) সাথে বিয়ে হয় এই নারীর। বিয়ের বছর দেড়েক পর তাদের একটি প্রতিবন্ধী মেয়ের জন্ম হয়। বেশ কিছু দিন ধরে মেয়েটির অস্বাভাবিক শারীরিক পরিবর্তন ঘটলে বিষয়টি নজরে আসে মায়ের।

আরও পড়ুন

স্ত্রীর বোনকে বিয়ের পর বিতর্ক, অবশেষে তালাক দিলেন পূর্ণিমা

১৩ অক্টোবর মামাত বোন এই প্রতিবন্ধী মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে যান। টেস্ট করার পর চিকিৎসক জানান, প্রতিবন্ধী এই মেয়ে ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

কীভাবে এই ঘটনা ঘটেছে, কে এই কাজ করেছে? এ ধরনের কথা মা মেয়ের কাছে জানতে চাইলে বাবার কথা বলে ওই প্রতিবন্ধী মেয়ে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিকুল ইসলাম এ বিষয়ে জানান, প্রতিবন্ধী মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনাটি জানার পর তাৎক্ষণিক একটি টিম পাঠিয়ে অভিযুক্ত ওই বাবাকে আটক করেছি । প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছানু মিয়া তার নিজের প্রতিবন্ধী নাবালিকা মেয়েকে ধর্ষণ করার কথা স্বীকার করেন। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

অনলাইনে পণ্য কিনে প্রতারিত হলে করণীয়
অনলাইনে পণ্য কিনে প্রতারিত হলে করণীয়
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৩৬:৩৮



দলিল আসল না নকল চেনা যাবে যেসব উপায়ে
দলিল আসল না নকল চেনা যাবে যেসব উপায়ে
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৮:৫৯

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫, মামলা ৪৬
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫, মামলা ৪৬
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫১:৪১

সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত
সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৪:১৩