• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৫৪:২০ (18-Sep-2026)
  • - ৩৩° সে:

২৪ ঘণ্টার মধ্যে আইয়ুব হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৭:৩৭

২৪ ঘণ্টার মধ্যে আইয়ুব হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে আইয়ুব হোসেন (৩৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরীর শাহিনুর ইসলাম (৩০) ও কাঁচপুর উত্তরপাড়ার জামির হোসেন (৫৭)।

গত ১৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ কাঁচপুরের সোনাপুর জালালাবাদ ঔষধ ফ্যাক্টরির পরিত্যক্ত ভাঙারি গোডাউনের পূর্ব পাশে একটি ডোবা থেকে সাদা প্লাস্টিকের মুখ বাঁধা বস্তার ভেতর রক্তাক্ত অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্ত্রী মাহফুজা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন।

মামলার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহিনুর ইসলাম ও জামির হোসেনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শাহিন ও জামিলসহ আরও কয়েকজন আইয়ুবকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ১০টি ইয়াবা ট্যাবলেট ও টাকার বিনিময়ে শাহিনুরকে ব্যবহার করে আইয়ুবকে তার ভাঙারির দোকানে প্রবেশ করানো হয়। সেখানে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ বস্তাবন্দি করে ডোবায় ফেলে দেওয়া হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

গ্রেফতার শাহিনুর ইসলাম আদালতে নিজের দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি হত্যায় ব্যবহৃত অস্ত্র এবং অন্যান্য আলামত উদ্ধারে অভিযান চলছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। তিনি জানান, তদন্তের স্বার্থে এখনই অনেক কিছু বলা যাচ্ছে না। তবে খুব শিগগিরই এই হত্যাকাণ্ডের বিস্তারিত জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিগারেটের প্যাকেটে যুক্ত হলো নতুন বিধান
সিগারেটের প্যাকেটে যুক্ত হলো নতুন বিধান
১৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫০:১২



১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে
১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে
১৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৩:০২

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫৬৪, মামলা ৫৮
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫৬৪, মামলা ৫৮
১৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৭:১৫


বই পড়লে নাগরিকদের টাকা দেবে সিঙ্গাপুর
বই পড়লে নাগরিকদের টাকা দেবে সিঙ্গাপুর
১৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৭:২০

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৮:০৬