• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:০২:২৫ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

হেরোইনসহ নারী আটক

১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৭:৫৭

হেরোইনসহ নারী আটক

ডেস্ক রিপোর্ট: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অভিযান চালিয়ে ৩৭৫ পুরিয়া হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় আরও এক নারীকে আসামি করে মামলা করা হয়েছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

১৩ সেপ্টেম্বর রোববার সকাল ৯টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে দৌলতদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া হল রোড এলাকার সোহরাব মন্ডলপাড়া গ্রামের মো. আব্দুল হকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী মোছা. জোলেখা খাতুন ওরফে কাজলীর বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় তার দেহ ও ঘরে তল্লাশি চালিয়ে ৩৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

পরে আটক জোলেখা খাতুনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, উদ্ধার করা হেরোইনের প্রকৃত মালিক দুলি আক্তার। তিনি দীর্ঘদিন ধরে দুলি আক্তারের হয়ে হেরোইন বিক্রি করে আসছিলেন এবং দুজনের যোগসাজশে মাদক ব্যবসা পরিচালিত হতো বলে জানান তিনি।

আটক জোলেখা খাতুন ওরফে কাজলী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খয়েরচারা এলাকার মো. সেকেন মন্ডলের মেয়ে। বর্তমানে তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডলপাড়ায় স্বামী মো. ওহাব মোল্লার সঙ্গে বসবাস করেন।

মামলার অপর আসামি দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডলপাড়ার মো. রানার স্ত্রী মোছা. দুলি আক্তার (২৯)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, অভিযানের পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হরমুজে আরও একটি মার্কিন এমকিউ ড্রোন নামালো ইরান
হরমুজে আরও একটি মার্কিন এমকিউ ড্রোন নামালো ইরান
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৬:১৩



মেহেরপুরে মাদক ও নগদ টাকাসহ বাবা-ছেলে গ্রেফতার
মেহেরপুরে মাদক ও নগদ টাকাসহ বাবা-ছেলে গ্রেফতার
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০৮:১৯


সপ্তাহে ২ দিন ছুটিতে চাকরি দিবে আগোরা
সপ্তাহে ২ দিন ছুটিতে চাকরি দিবে আগোরা
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪৫:০৪



ফর্মে ফিরতে নতুন মিশনে বাবর আজম
ফর্মে ফিরতে নতুন মিশনে বাবর আজম
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২০:২০