• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই আশ্বিন ১৪৩৩ ভোর ০৪:০৯:০৮ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৮:৫৬

হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের চকরিয়ায় ইসফাতুল ইসলাম জিসান (২৮) নামে এক ছাত্রদল নেতাকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। অপহরণের প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

২৭ সেপ্টেম্বর রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাকারা মাঝের স্টেশনের একটি দোকানের সামনে থেকে জিসানকে সাদা রঙের একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয় বলে পরিবারের অভিযোগ।

নিহত জিসান কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লোটনী এলাকার নাজেম উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, অপহরণের পর জিসানকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার একটি ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নির্যাতনের পর হত্যা করে মরদেহ মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়।

পরে খবর পেয়ে পুলিশ কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে। চকরিয়া থানার অপারেশন কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, জিসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছেন চকরিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম বাপ্পি। তিনি বলেন, জিসান ছাত্রদলের সক্রিয় নেতা ছিলেন। তাকে অপহরণের পর হত্যার ঘটনায় তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। নির্ধারিত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করা না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

সূত্র: কালবেলা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২১


সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:০৫


রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:১২

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৯