ডেস্ক রিপোর্ট: সিলেট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১২ আগস্ট বুধবার সকাল ৯টার দিকে মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ওই বাসার বাসিন্দা হাজী আব্দুস সত্তার মিয়া (৮২), তার স্ত্রী (৭২) এবং তাদের গৃহপরিচারিকা (২৫)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তথ্য জানা যাবে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মঈনুল জাকির জানান, স্থানীয়দের কাছ থেকে বাসাটিতে তিনজনের মরদেহ পাওয়ার খবর পেয়েছেন। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাজী আব্দুস সত্তার মিয়া এলাকায় একজন প্রবীণ ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
ঘটনাটি হত্যাকাণ্ড কি না এবং কীভাবে তিনজনের মৃত্যু হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
সূত্র: আরটিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available