• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই আশ্বিন ১৪৩৩ ভোর ০৪:০৯:০৩ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২২:০০

রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

রাঙামাটি প্রতিনিধি: কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদকের বিস্তার ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে জেলা যৌথ বাহিনী। অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার সন্দেহে অন্তত ৩৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কোতয়ালি থানা পুলিশ।

২৭ সেপ্টেম্বর রোববার সন্ধ্যার পর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানিয়েছে, বখাটেদের আড্ডাস্থল, মাদক বেচাকেনা ও সেবনের স্থানসহ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের পরিচয় ও অতীত অপরাধের তথ্য যাচাই করতে পিসিবিআর (পুলিশ ক্লিয়ারেন্স/অপরাধের রেকর্ড) যাচাইসহ প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করা হচ্ছে।

অভিযানকে কেন্দ্র করে শহরের শান্তিনগর এলাকায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। স্থানীয় কয়েকজন অভিভাবকের অভিযোগ, অভিযানে নিরীহ শিশু-কিশোরদেরও আটক করা হয়েছে। এ অভিযোগে ক্ষুব্ধ হয়ে কিছু অভিভাবক ও স্থানীয় বাসিন্দা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে যাচাই-বাছাই করে  নিরীহদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা। একই সময়ে রাতে কোতয়ালি থানায় আটক ব্যক্তিদের অভিভাবক, স্বজন ও উৎসুক মানুষের ভিড় দেখা যায়।

রাঙামাটির পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রকিব বলেন, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ ও কিশোর গ্যাং নির্মূলের লক্ষ্যে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর যারা অপরাধের সঙ্গে জড়িত নয়, তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২১


সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:০৫


রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:১২

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৯