চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবাসহ দুই ভাইকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
আটক দু’জন হলেন মো. কালাম (৩২) ও মো. সালাউদ্দিন (২৮)। তাদের বাড়ি ভোলাহাট উপজেলার রাধানগর গ্রামে। তারা উভয়েই মৃত সাইদুর রহমানের ছেলে।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের ইমাননগর গ্রামের ইমাননগর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গিলাবাড়ী বিওপির হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ৩৩ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করা হয়। এসময় একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available