• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা চৈত্র ১৪৩২ রাত ০২:১৭:০৬ (17-Mar-2026)
  • - ৩৩° সে:

ফুলছড়িতে হাত-পা বেঁধে শিশু নির্যাতন

১৬ মার্চ ২০২৬ সকাল ০৯:১৬:৩৪

ফুলছড়িতে হাত-পা বেঁধে শিশু নির্যাতন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নে এক প্রবাসীর সাত বছরের শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্মম এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উদাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী সবুজ মিয়ার সাত বছরের ছেলে ছাদিক মিয়াকে গত ১৪ মার্চ দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা হাত-পা বেঁধে, মুখের ভেতরে প্লাস্টিক গুঁজে দিয়ে নৃশংসভাবে নির্যাতন করে।

Ad
Ad

পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে শিশুটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় গাইবান্ধা সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে রংপুরের প্রাইম হাসপাতালে নিয়ে যান। বর্তমানে শিশুটি সেখানে আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে।

Ad

স্থানীয়রা জানান, নির্যাতনের ধরন এতটাই ভয়াবহ ও নৃশংস ছিল যে ঘটনাটি দেখে শিউরে উঠেছেন এলাকার মানুষ। একটি নিষ্পাপ শিশুর ওপর এমন বর্বরতা মেনে নিতে পারছেন না কেউই।

এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় এমন নৃশংসতা সমাজে আরও ভয়াবহ বার্তা দেবে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আজ পবিত্র শবে কদর
আজ পবিত্র শবে কদর
১৬ মার্চ ২০২৬ রাত ০৮:৪০:০২






Follow Us