• ঢাকা
  • |
  • শুক্রবার ২৫শে আষাঢ় ১৪৩৩ রাত ১২:০৮:৫১ (10-Jul-2026)
  • - ৩৩° সে:

পাবনার চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা

৯ জুলাই ২০২৬ সকাল ০৯:৩৭:০৪

পাবনার চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে নাছের আলী (৪২) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

৮ জুলাই বুধবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার বোয়াইলমারী কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাসের মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নাছের আলী উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল টলটলিপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, রাতে ভ্যানে যাত্রী নিয়ে ছাইকোলার দিকে গিয়েছিলেন ভ্যানচালক নাছের। সেখান থেকে চাটমোহরে ফেরার পথে বোয়াইলমারী কবরস্থানের পূর্বপাশে দুর্বৃত্তরা তাকে আটকায়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে ও গলা কেটে পালিয়ে যায়। পরে আহত নাছের দৌড়ে পার্শ্ববর্তী জনৈক সবুজের বাড়ির দরজায় ধাক্কাধাক্কি করে সেখানেই পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ভ্যানচালক নাছের।

এবিষয়ে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাসের মুন্সী জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের মাধ্যমে নিহতের পরিচয় সনাক্ত করার পর স্বজনদের জানানো হয়।

উক্ত বিষয়টি নিয়ে সহকারী পুলিশ সুপার আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যানটি ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে। তারপরও ঘটনাটি আরো খতিয়ে দেখতে এবং জড়িতদের সনাক্তে কাজ করছে পুলিশ। ঘটনাস্থল থেকে নিহতের অটোভ্যানটি জব্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us