নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর থানায় কেরোসিন ঢেলে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি ও আত্মহত্যার নাটক মঞ্চস্থ করার চেষ্টা করেছেন রমজান (৩৮) নামে এক চিহ্নিত মাদক কারবারি।
তবে দায়িত্বরত পুলিশ সদস্যদের দ্রুত তৎপরতায় তার পরিকল্পনা ব্যর্থ হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে নিয়ন্ত্রণে এনে নিরাপদ স্থানে সরিয়ে হেফাজতে নিয়েছে। এতে থানা চত্বরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ জুলাই বুধবার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বন্দর থানায় আসেন রমজান। একপর্যায়ে তিনি হঠাৎ নিজের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করছেন, এমন পরিস্থিতি তৈরি করেন। বিষয়টি বুঝতে পেরে দায়িত্বরত পুলিশ সদস্যরা মুহূর্তের মধ্যেই তাকে নিবৃত করেন এবং দুর্ঘটনা এড়াতে সক্ষম হন। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, রমজানের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। তিনি একজন মাদক কারবারি। প্রাথমিকভাবে জানা গেছে, তার সহযোগী কয়েকজন মাদক কারবারির সঙ্গে বিরোধ ও কথা-কাটাকাটির জেরেই দোকান থেকে কেরোসিন তেল কিনে এনে থানায় এ ধরনের নাটকীয় পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন। তবে পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে তার উদ্দেশ্য সফল হয়নি এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available