• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে ফাল্গুন ১৪৩২ সকাল ০৬:২৬:৩৮ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

চলন্ত ট্রেনের ছাদে হত্যা

ঢাকা রেলওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার-৪

২১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২২

ঢাকা রেলওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার-৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারী নাঈম (২৫) হত্যার ঘটনায় ঢাকা রেলওয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে। এসময় হত্যায় ব্যবহৃত চাকু ও মাফলার উদ্ধার করা হয়।

২১ জানুয়ারি বুধবার বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- ইমতিয়াজ (১৬), রাতুল (১৫) , রকি(২২) ও রানা (২২)।

Ad
Ad

অভিযান সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দর রেলস্টেশন থেকে ৫ জন ছিনতাইকারী ছিনতাই এর উদ্দেশ্যে মহানগর এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে। তারা চলন্ত ট্রেনের ছাদে ভয় দেখিয়ে যাত্রীর একটি মোবাইল ছিনতাই করে। মোবাইলের ভাগাভাগিকে কেন্দ্র করে তাদের মধ্যে তীব্র বাদানুবাদ ও ঝগড়া হয়। ছিনতাইকারী নাঈম তার সাথে থাকা চাকু বের করে অপর চার ছিনতাইকারীকে ভয় দেখায় ও মারতে উদ্যত হলে বাকি চার ছিনতাইকারী মিলে নাঈমকে কিল ঘুসি মারতে থাকে ও গলায় মাফলার পেঁচিয়ে ধরে। এতে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে নাঈম নিস্তেজ হয়ে পড়ে ও ছাদের উপরেই মৃত্যুবরণ করে।

Ad

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত ছিলেন মর্মে স্বীকার করেন। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
১০ মার্চ ২০২৬ রাত ০৮:৫৪:৩৫



পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:১৬








Follow Us