• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে আশ্বিন ১৪৩৩ ভোর ০৪:০১:১৮ (11-Oct-2026)
  • - ৩৩° সে:

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫২৩

১০ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫৬:৫৩

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫২৩
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৪০টি মামলা দায়ের করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

১০ অক্টোবর শনিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৬, লালবাগ বিভাগ ৫৯, ওয়ারী বিভাগ ৭৫, মতিঝিল বিভাগ ৮২, তেজগাঁও বিভাগ ৭৯, মিরপুর বিভাগ ৯০, গুলশান বিভাগ ৪৭, উত্তরা বিভাগ ৪৩, গোয়েন্দা বিভাগ ১১ ও সিটিটিসি একজনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৪৪২ পিস ইয়াবা, সাত গ্রাম হেরোইন, দুই ক্যান বিয়ার, একটি কাভার্ডভ্যান, দুইটি মোটরসাইকেল, নয়টি মোবাইল, একজন ভিকটিম ও নগদ ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান আটক
বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান আটক
১০ অক্টোবর ২০২৬ রাত ০৮:০৬:৪০