• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই কার্তিক ১৪৩৩ ভোর ০৪:২৬:৫৩ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫১৮

২১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:২০:৫৭

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫১৮
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

২১ অক্টোবর বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ ১৪৮ জন, তেজগাঁও বিভাগ ৯৩ জন, লালবাগ বিভাগ ৬১ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, রমনা বিভাগ ৪৮ জন, গুলশান বিভাগ ৩৭ জন, মতিঝিল বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৩২ জন, গোয়েন্দা বিভাগ ৯ জন এবং সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেফতার করে।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালা ৪ দিনের রিমান্ডে

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১১ হাজার ৭০১ পিস ইয়াবা, ২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ৪ হাজার ৬৩৬ টাকা, ১টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত
সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত
২১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:২১