• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৪৮:৫১ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৯:৫৯

জামালপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে মো. দলা মিয়া (২৮) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

৬ সেপ্টেম্বর রোববার রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের পাখিমারা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।

প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পাখিমারা এলাকায় এক যুবক মাদক সেবন করছেন বলে খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় মো. দলা মিয়াকে আটক করা হয়।

আটক দলা মিয়া বকশীগঞ্জ পৌরসভার পাখিমারা এলাকার মৃত আবুলের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পাখিমারা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় দলা মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:৪১



আজ বিকেলে জামায়াতের বিক্ষোভ
আজ বিকেলে জামায়াতের বিক্ষোভ
৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:১৩



নড়াইলে সর্বজনীন পেনশন স্কিম মেলা অনুষ্ঠিত
নড়াইলে সর্বজনীন পেনশন স্কিম মেলা অনুষ্ঠিত
৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০১


নারায়ণগঞ্জে শর্টগানের কার্তুজ উদ্ধার
নারায়ণগঞ্জে শর্টগানের কার্তুজ উদ্ধার
৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০৫:১৯