• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:১৬:১৫ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, মাদ্রাসাশিক্ষক কারাগারে

২২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫৯:০১

ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, মাদ্রাসাশিক্ষক কারাগারে

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মো. সাঈদ হোসেন নান্নু নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের পর তাকে আটক করা হয়।

ঘটনাটি ঘটেছে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের একটি মাদ্রাসায়। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগ, তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী মাদ্রাসায় পড়তে গেলে শিক্ষক মো. সাঈদ হোসেন নান্নু তাকে মাদ্রাসার অফিসকক্ষে নিয়ে যান। সেখানে একা পেয়ে তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেন এবং যৌন নিপীড়নের চেষ্টা চালান।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

এ সময় ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষককে আটক করা হয়। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবক গ্রেফতার

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০৭:৩৬


দেশের বাজারে কমল স্বর্ণের দাম
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
২২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৮:৩৮

চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু
চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু
২২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৪:৫০



নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
২২ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪৯:০২