• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে আশ্বিন ১৪৩৩ ভোর ০৪:১০:৩৯ (05-Oct-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ নারী আটক

৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:৫৮

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ নারী আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোবড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মোসা. সুলতানা বেগম ওরফে সুরভী (৩৮) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

৪ অক্টোবর রোববার দুপুর ১টা থেকে সাড়ে ১টার মধ্যে ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি দল সদর মডেল থানাধীন নামোবড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক সুলতানা বেগম ওই এলাকার মৃত গাজুরুদ্দিনের মেয়ে।

ডিএনসির উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান জানান, আটক নারীর বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বিশ্বের সবচেয়ে নান্দনিক ৭ রেলস্টেশন
বিশ্বের সবচেয়ে নান্দনিক ৭ রেলস্টেশন
৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:০৮