• ঢাকা
  • |
  • শনিবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৩:১২:৪১ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৯৪৭

২০ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২০:০৮

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৯৪৭
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। রেঞ্জের ১১টি জেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১০২ জন, পূর্ববর্তী মামলায় ১৯৪ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৩৭ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৫ জন, কার্যবিধির ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩২ জন, পরোয়ানামূলে ১০০ জন এবং সাজা পরোয়ানামূলে ২১ জন রয়েছেন।

আরও পড়ুন

১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন

এ ছাড়া মাদক মামলায় ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে মাদক বহনকারী ৩ জন এবং মাদকসেবী ৫৯ জন। নিয়মিত ও অন্যান্য মামলায় ৫৬ জন মাদক ব্যবসায়ীসহ মাদকসংক্রান্ত অভিযানে মোট ১১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৫৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময়ে মাদকদ্রব্যসংক্রান্ত ৩৯টি মামলা দায়ের করা হয়।

অভিযানে ৩৩ হাজার ৩১ পিস ইয়াবা, ৮ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ১৮৫ লিটার চোলাই মদ, ৭৫ বোতল স্কাফ সিরাপ এবং ৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭

অন্যদিকে, বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১৬৮ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জেলাভিত্তিক হিসাবে চট্টগ্রামে ৪৮, কক্সবাজারে ৯, কুমিল্লায় ৪০, ব্রাহ্মণবাড়িয়ায় ৫, চাঁদপুরে ১৪, নোয়াখালীতে ১৫, ফেনীতে ১৭, লক্ষ্মীপুরে ১২, রাঙামাটিতে ৪ এবং খাগড়াছড়িতে ৪ জন গ্রেফতার হয়েছেন।

কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে ৩৯৪ জনকে। তাঁদের মধ্যে ২৩০ জনকে মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৬৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ অভিযানে জেলাভিত্তিক গ্রেফতারের সংখ্যা হলো—চট্টগ্রামে ৪৩, কক্সবাজারে ১৭, কুমিল্লায় ২১১, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬, চাঁদপুরে ২১, নোয়াখালীতে ১৮, ফেনীতে ৮, লক্ষ্মীপুরে ৩৩, রাঙামাটিতে ১৩, খাগড়াছড়িতে ৮ এবং বান্দরবানে ৬ জন।

আরও পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনস্বার্থে পরিচালিত এ অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
২০ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৩:৪৯





বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান
বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান
২০ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৪:৪০