• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:৫৫:১৮ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে ৫৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:২১

কুড়িগ্রামে ৫৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সায়েদ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ৮টার দিকে উপজেলার চন্দ্রখানা বালাটাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রখানা বালাটাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থানার একটি দল। এ সময় সায়েদের দেহ তল্লাশি করে তিনটি প্যাকেটে রাখা ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি
নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫০:৪৭


দোয়ারাবাজারে দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার
দোয়ারাবাজারে দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৬:১৬


কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার
কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০১:৪২


নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন বিকেলে
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন বিকেলে
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:১৫

১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৮:২৯

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৫, মামলা ৪৭
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৫, মামলা ৪৭
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৭:৫৯

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১
বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৫:৪৮