• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৬:০৫ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

ব্রুকের দ্রুততম ডাবল সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের সংগ্রহ ৪২৯

২২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩১

ব্রুকের দ্রুততম ডাবল সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের সংগ্রহ ৪২৯

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কান বোলারদের বেধড়ক পিটিয়ে ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন হ্যারি ব্রুক। তার ২০২ রানে ইংল্যান্ডের বোর্ডে জমা হয়েছে ৪ উইকেটে ৪২৯ রান।

২২ অক্টোবর বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে চার নম্বরে ব্যাটিং করতে নেমে মাত্র ১১৪ রানে ডাবল সেঞ্চুরি হাঁকান ব্রুক। ইনিংসটি সাজান তিনি ২১ চার ও ১০ ছক্কায়। বেধড়ক পিটিয়েছেন শ্রীলঙ্কার বোলারদের। তার সামনে পাত্তা পায়নি প্রতিপক্ষের কোনো বোলারই। ১১তম ব্যাটার হিসেবে ও ওয়ানডেতে ১৪তম ডাবল সেঞ্চুরিটি করেছেন ব্রুক। টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস।

কিন্তু তার সিদ্ধান্ত যায় ইংল্যান্ডের অনুকূলে। মূলত হ্যারি ব্রুকের বিধ্বংসী ইনিংসে তালগোল পাকিয়ে ফেলে শ্রীলঙ্কা।

আরও পড়ুন

এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ

উদ্বোধনী জুটিতে ৭৪ রান যোগ করেন টম ব্যান্টন ও বেন ডাকেট। সেই জুটি ভাঙেন ভেল্লালাগে। ৫০ রান করে লিয়ানেজকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

অন্য ওপেনার বেন ডাকেটকেও ফেরান ভেল্লালাগেই। তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। ২৯ রান আউট ডাকেট আউট হলে ৮৫ রানে দ্বিতীয় উইকেট হারায় ইংলিশরা।

এরপর হ্যারি ব্রুককে নিয়ে বড় জুটি গড়েন জো রুট। ১৫৯ রানের জুটিতে অর্ধশতকের দেখা পান দুই ব্যাটারই। রুট অনেকটা রয়েসয়ে খেললেও মারকুটে ব্যাটিং করতে থাকেন ব্রুক। ৬৬ বলে ৬৯ রান করে রুট আউট হন দলীয় ২৪৪ রানে আসিথা ফার্নান্দোর বলে। তৃতীয় উইকেটের পতন হয় তাতে।

আরও পড়ুন

বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় পেল পিএসজি

রুটের বিদায়ের পর রুদ্রমূর্তি ধারণ করেন ব্রুক। ৭৫ বলে ১০০ রানের দেখা পাওয়ার পর ৯৭ বলে করেন ১৫০। সেখান থেকে ২০০ রান করেন ১১৪ বলে। ২১ চার ও ১০ ছক্কায় দিশেহারা করে দেন শ্রীলঙ্কার বোলারদের।

এই সময়টায় তথা শেষদিকে তাকে যোগ্য সঙ্গ দেন উইল জ্যাকস। ৮ চার ও ৩ ছক্কায় ৩০ বলে ৬৬ রান করে অপরাজিত ছিলেন তিনি। ইনিংসের শেষ বলে আউট হন ব্রুক ২০২ রান করে।

তবে ততক্ষণে পেরিয়ে যায় দলীয় সংগ্রহ ৪০০ রানের সীমানা। ৪২৯ রান করে ইংল্যান্ড পুরো ৫০ ওভার খেলে। শ্রীলঙ্কার সামনে ৪৩০ রানের পাহাড়সম লক্ষ্য।

আরও পড়ুন

২২ অক্টোবর এবিজি ইউনিভার্সিটি কাপের অধিনায়ক সম্মেলন

শ্রীলঙ্কার হয়ে ভেল্লালাগে দুটি। একটি করে উইকেট পেয়েছেন আসিথা ফার্নান্দো ও জানিথ লিয়ানেজ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




মাছির উপদ্রব থেকে বাঁচার ১০টি উপায়
মাছির উপদ্রব থেকে বাঁচার ১০টি উপায়
২২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:৪৭




হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু
হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু
২২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১২:৩৮

দেশে ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের
দেশে ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের
২২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:৫১