• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৯:২৭ (01-Oct-2026)
  • - ৩৩° সে:

বিএনপি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নেবে না: শাহে আলম

১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৫৫:৩৬

বিএনপি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নেবে না: শাহে আলম
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না, তারেক রহমানও নেবেন না। আগামী জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে এই নির্বাচন শেষ করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)।

তিনি বলেন, এ কারণে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও দল নিরপেক্ষ করতে প্রশাসন ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা করবে সরকার।

১ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের ব্রিফিংয়ে মীর শাহে আলম এসব কথা বলেন। এ সময় গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান, সাধারণ সম্পাদক মো. মাহমুদুন্নবীসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন চাইলে নির্বাচন গ্রহণযোগ্য করতে সেনাবাহিনী মোতায়েনের বিষয়েও সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। জনগণের প্রত্যক্ষ ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত হয়ে আসতে পারেন, এ জন্য যা যা করা প্রয়োজন, সরকার তা করবে।

তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর পক্ষে এখানে দায়িত্ব পালন করতে এসেছি। আমি আপনাদের সঙ্গে আলোচনা করে আস্তে আস্তে দেখি যে কতটুকু উন্নয়ন করলে আপনাদের সন্তুষ্ট করা যায়।

ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আপনারা এখান থেকে যাদের নির্বাচিত করেন, তারা কখনোই সরকার গঠন করতে পারবেন না। আপনাদের নির্বাচিত প্রতিনিধিরা যদি সরকার গঠন করতে না পারেন, স্বাভাবিকভাবে সে এলাকা তো একটু অবহেলিত থাকবেই।’

মীর শাহে আলম বলেন, ‘এ বিষয়টা মাথায় রেখেই প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে আমাদের নির্বাচিত এমপি থাক বা না থাক, প্রতিটি জেলা যাতে সুষম উন্নয়নের আওতায় আসে, সে জন্য প্রধানমন্ত্রী তার ক্যাবিনেট থেকে ৩০ জন মন্ত্রীকে ৬৪ জেলার দায়িত্ব দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর পক্ষে এখানে দায়িত্ব পালন করতে এসেছি। আমি আপনাদের সঙ্গে আলোচনা করে আস্তে আস্তে দেখি যে কতটুকু উন্নয়ন করলে আপনাদের সন্তুষ্ট করা যায়।’

পরে জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটি ও জেলা সমন্বয় কমিটির পৃথক দুটি সভায় যোগ দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সূত্র: প্রথম আলো

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৫৭:৩৭