• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৫৮:৫৭ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

খুলনায় নদীর চর থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৫:২৩

খুলনায় নদীর চর থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: খুলনার রূপসা উপজেলার আঠারোবেকি নদীর চর থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

১১ নভেম্বর (সোমবার) দুপুরে উপজেলার আইচগাতী ইউনিয়নের ‘সিংহের চর’ এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে মরদেহের পাশে রক্তের স্পষ্ট ও লম্বা দাগ দেখতে পেয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নদীর চরে প্রথমে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে ভাটার কারণে পানি কমে গেলে একই স্থানে আরও একটি মরদেহের সন্ধান মেলে। তাৎক্ষণিকভাবে বিষয়টি রূপসা থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে।

আরও পড়ুন

কুমিল্লায় অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২

উদ্ধার যুবকদের মধ্যে একজন হলো- রূপসার রাজাপুর এলাকার মেহেদী হাসান সোহাগ। অপরজনের নাম রেজাউল করিম।

পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, নিহত মেহেদী হাসান সোহাগ একটি স্থানীয় সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য ছিলেন। উদ্ধার করা মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. মাসুম খান জানান, ধারণা করা হচ্ছে অন্যত্র কোথাও এই দুজনকে গুলি করে হত্যা করার পর মরদেহগুলো এখানে এনে ফেলে যাওয়া হয়েছে অথবা ভেসে এসেছে। হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করতে পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে।

আরও পড়ুন

খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ