ডেস্ক রিপোর্ট: দেশে জ্বালানি আমদানি হ্রাস ও অর্থ সাশ্রয় করতে ১০ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ জুলাই শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি উপকরণ, ক্রীড়া সামগ্রী ও বেঞ্চ বিতরণ অনুষ্ঠানের তিনি এ কথা বলেন।
জ্বালানি মন্ত্রী বলেন, সোলার বিদ্যুৎ উৎপাদন হলে জ্বালানি আমদানি হ্রাস পাবে। এতে দেশের বিপুল পরিমান অর্থ সাশ্রয় হবে। বর্তমান সরকার দেশের প্রান্তিক মানুষের স্বার্থ বিবেচনা করে ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ায়নি। গ্রামে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। মূলত গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠী যাতে কষ্টে না পড়ে সরকার সবসময় সেই চেষ্টা করছে।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন খানের সভাপতিত্বে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available