• ঢাকা
  • |
  • শনিবার ২১শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৫০:৫৭ (05-Sep-2026)
  • - ৩৩° সে:

রংপুরে ৪ খুন: অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে

৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৬:১৬

রংপুরে ৪ খুন: অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে

ডেস্ক রিপোর্ট: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, চার হত্যাকাণ্ডের ঘটনাটি রংপুরের ইতিহাসে বড় হত্যাকাণ্ডের ঘটনা। বর্তমানে এর রহস্য উন্মোচন আলোচনায় রয়েছে। আমরা আশা করছি, অল্প কিছুদিনে তদন্তে মাধ্যমে চার্জশিট দিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিচার কাজ শেষ করতে পারবে।

৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত হওয়ার পর আমি তিনবার মেডিকেলে এসেছি, নিয়মিত সভা করছি। গত সভার সিদ্ধান্ত কতটুকু কার্যকর হয়েছে, কতটুকু হয়নি, কি কারণে হয়নি সেটি দেখা হবে অ্যানেসথেসিয়ালোজিস্টের অভাবে হাসপাতালে নতুন আইসিইউ বেড চালু করা যায়নি। ইতোমধ্যে সেই জনবল পদায়ন হয়েছে। আশা করছি আমরা এক মাসের মধ্যে নতুন করে আইসিইউ বেড চালু করতে পারব।

তিনি আরও বলেন, গত ১৭ বছর স্বাস্থ্যখাতসহ প্রতিটি খাত অনিয়ম-দুর্নীতির কারণে ধ্বংসের শেষপ্রান্তে উপনীত হয়েছে। প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য খাতকে। স্বাস্থ্যখাতে সারাদেশে জনবল সংকট রয়েছে। অল্প সময়ের মধ্যে জনবল নিয়োগ পেলে হাসপাতালের বিভিন্ন বিভাগের চাহিদা পূরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ অন্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০৮:০৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট
নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৮:৪৩



ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৩:৪০