• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে বৈশাখ ১৪৩৩ সকাল ১০:৫৭:২৯ (02-May-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে প্রায় ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার

২ মে ২০২৬ সকাল ০৯:২৮:৫৮

পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে প্রায় ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি তালাবদ্ধ ঘর থেকে প্রায় ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।  

১ মে শুক্রবার রাতে মঠবাড়িয়া পৌর শহরের আরামবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ কসটেপ দিয়ে প্যাকেট করা অবস্থায় মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করে।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ আরামবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় ওই বাড়ির ভাড়াটিয়া সাজেদুল রহমান মজিদের তালাবদ্ধ কক্ষের ভেতর থেকে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় বেশ কিছু প্যাকেটে করে রাখা গাঁজা উদ্ধার করে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Ad

এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২ মে ২০২৬ সকাল ১০:২৬:১৪











Follow Us