• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:২৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

রূপপুরে শরীরচর্চা করতে গিয়ে রাশিয়ান নাগরিকের মৃত্যু

২ মে ২০২৬ সকাল ১০:১৮:২৫

রূপপুরে শরীরচর্চা করতে গিয়ে রাশিয়ান নাগরিকের মৃত্যু
প্রতীকি ছবি

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় শরীরচর্চা করতে গিয়ে এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে।

১ মে শুক্রবার সন্ধ্যায় সাহাপুর ইউনিয়নের নতুনহাট সংলগ্ন গ্রিন সিটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম চুরকিন (২৫)। তিনি রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের বাসিন্দা এবং ভ্লাদিমিরের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান এটম টেক এনারগো কোম্পানিতে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রিন সিটির জিম সেন্টারে শরীরচর্চার সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন চুরকিন। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাকে গ্রিন সিটির মেডিকেল সেন্টারে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য শনিবার সকালে মরদেহ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। পরে দূতাবাসের মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬