• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ সকাল ১১:০৪:৪২ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে কৃষকের ৭০০ কলাগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৬:২৪

জয়পুরহাটে কৃষকের ৭০০ কলাগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষক নূর মোহাম্মদের দেড় বিঘা জমির প্রায় ৭০০টি কাঁচা কলাসহ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে জয়পুরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক।

ভুক্তভোগী কৃষক জানান, এনজিও ও বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধলক্ষ টাকা ঋণ নিয়ে পাশের গতন শহর গ্রামের মাঠে দেড় বিঘা জমিতে তিনি এই কলাবাগান গড়ে তোলেন। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে ফলন্ত কলাগাছগুলো কেটে ফেলে পালিয়ে যায়।

কৃষক নূর মোহাম্মদ বলেন, দীর্ঘদিনের হাড়ভাঙা পরিশ্রম আর বুকভরা আশা নিয়ে এই বাগান গড়ে তুলেছিলেন। অধিকাংশ গাছেই থোড় এসেছিল, ঝুলছিল কাঁচা কলা। গত বছর ৪৫ হাজার টাকা লাভ হয়েছিল, এবার বাজার ভালো থাকায় আরও বেশি লাভের স্বপ্ন দেখছিলেন। কিন্তু এক রাতের অন্ধকারেই সব শেষ হয়ে গেল।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, কৃষক নূর মোহাম্মদ অভিযোগ দেওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





স্লিপার বাসে আগুন, নিহত ৯ যাত্রী
স্লিপার বাসে আগুন, নিহত ৯ যাত্রী
২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৯:০৭



মানিকগঞ্জে ১৩টি ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড
মানিকগঞ্জে ১৩টি ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড
২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৮:৩৯