• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা কার্তিক ১৪৩৩ রাত ০৮:১০:১৮ (16-Oct-2026)
  • - ৩৩° সে:

দুর্গাপূজার নিরাপত্তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: প্রতিমন্ত্রী টুকু

১৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:০৬

দুর্গাপূজার নিরাপত্তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শারদীয় দুর্গোৎসবার নিরাপত্তার ক্ষেত্রে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ দেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলে কোনো কথা নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

১৬ অক্টোবর শুক্রবার টাঙ্গাইল শ্রী শ্রী কালীবাড়ির উদ্যোগে আয়োজিত শারদীয় শুভেচ্ছা বিনিময় ও পূজার উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, হিন্দুধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। কাজেই ভয়ভীতির কোনো বিষয় নেই। আপনারা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী সারা দেশে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশে সংখ্যাগুরু, সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। এই দেশটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি ও কালীবাড়ির প্রধান উপদেষ্টা শ্যামল হোড়, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক অমল ব্যানার্জি, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান শফিক, কালীবাড়ির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষ ও সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী প্রমুখ।

এ সময় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান
শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান
১৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩:৪৫







রিমান্ড শেষে কারাগারে সাবেক ২ সেনা কর্মকর্তা
রিমান্ড শেষে কারাগারে সাবেক ২ সেনা কর্মকর্তা
১৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৯:৫২