• ঢাকা
  • |
  • রবিবার ২২শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:৩৩:০৭ (06-Sep-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৪:৪১

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

অনলাইন ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। গুরুতর আহত ১২ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

৬ সেপ্টেম্বর রোববার সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের গেড়াখোলা এলাকায় ব্রিজের পাশে খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে আশাঙ্কা করা হচ্ছে।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশিচত করেছেন।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ
রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ
৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:২৪

সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৮ মাসে ৬,৫৫৪ কল
সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৮ মাসে ৬,৫৫৪ কল
৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:১২:২৬



ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল
ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল
৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৮:২২