• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৩৭:৫৩ (26-Apr-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে বজ্রপাতে চা-শ্রমিকের মৃত্যু, আহত ২

২৬ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৩১:১১

পঞ্চগড়ে বজ্রপাতে চা-শ্রমিকের মৃত্যু, আহত ২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বজ্রপাতে সারওয়ারদ্দী (২১) নামের এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

২৬ এপ্রিল রোববার সকালে ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের একটি চা-বাগানে পাতা সংগ্রহের সময় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত সারওয়ারদ্দী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের আবু সামাদের ছেলে। আহতরা হলেন একই এলাকার মোস্তফা (৪৫) ও জাহেরুল ইসলাম (৪৩)। বর্তমানে তারা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Ad

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে সারওয়ারদ্দীসহ কয়েকজন শ্রমিক চা-পাতা তুলতে বাগানে যান। এ সময় হঠাৎ আকাশে ঘন কালো মেঘ জমে এবং হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তিনজন শ্রমিক মাটিতে লুটিয়ে পড়েন।
পরে অন্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পথেই সারওয়ারদ্দী মারা যান। গুরুতর আহত মোস্তফা ও জাহেরুল ইসলামকে পরে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৭৯তম কান চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ১২ মে
৭৯তম কান চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ১২ মে
২৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৭:০৫


এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা
এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা
২৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৬:১৪







Follow Us