• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:৫৪:১৭ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না

১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বগুড়া শহর ও আশপাশের এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত থেকে ১১ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)।

এতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ২০ ঘণ্টা বগুড়া শহর ও আশপাশের এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর নেটওয়ার্কে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর ফলে বগুড়া শহর ও এর সংলগ্ন এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প-কারখানা, ক্যাপটিভ পাওয়ার ও সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহকরা এই সাময়িক সংকটের মুখে পড়বেন।

জরুরি প্রয়োজনে এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পিজিসিএল কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০

আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৩:১৪