• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৩১:৪০ (18-Aug-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ২৫

১৮ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৪৭:৫৫

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ২৫

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

১৮ আগস্ট মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. শফিকুল আলম জানান, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের যাত্রীবাহী একটি বাস বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকের চালক ও হেলপার এবং আহত হন বাসের অন্তত ২৫ যাত্রী।

ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে এক নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
১৮ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫৫:১৭