ডেস্ক রিপোর্ট: মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তের শূন্য রেখায় অবস্থানরত নারী ও শিশুসহ ৬ জনকে প্রায় ২৪ ঘণ্টা পর ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।
৭ জুন রোববার ভোররাতে বিএসএফ সদস্যরা তাদেরকে সীমান্তের শূন্য রেখা থেকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার হাবিবুর রহমান।
তিনি জানান, শুক্রবার রাতে বিএসএফ সদস্যরা তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ৬ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে সীমান্ত এলাকায় বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্য রেখায় অবস্থান করতে থাকে।
সুবেদার হাবিবুর রহমান আরও জানান, রোববার ভোররাতে বিএসএফ সদস্যরা ওই ৬ জনকে আবার ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
তবে তাদের পরিচয় এবং কী কারণে সীমান্তে আনা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available