• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৮:১৬:৪৫ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

উপনির্বাচন

বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

৪ এপ্রিল ২০২৬ রাত ০৮:০৫:৫৮

বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত মোট ১০ দিন এসব বিজিবি সদস্য নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। তারা নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময় পর্যন্ত মাঠে থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলসহ সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন।

নির্বাচন উপলক্ষ্যে বগুড়া সদর উপজেলার তিনটি বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে ইতোমধ্যে তারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) থেকে বিজিবি সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছেন।

বগুড়া-৬ আসনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। ২ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত তারা নির্বাচনী এলাকায় মোতায়েন থাকবেন।

এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের পাশাপাশি বিজিবিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:১৫:৩২

রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:০৯:০৫

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯