• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৫:৫২ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৪ এপ্রিল ২০২৬ সকাল ০৯:১১:২৪

আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক: জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪ এপ্রিল শনিবার কুড়িগ্রাম ও ভোলা জেলার বেশকিছু এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩ এপ্রিল শুক্রবার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ভোলা অফিস ও জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির রৌমারী জোনাল অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এরমধ্যে কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শেরপুর গ্রিড উপকেন্দ্রের জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেবি রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য এই দুই উপজেলায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগেই ৩৩ কেবির রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।

আরও পড়ুন

গোপালগঞ্জে শিশু তালহা হত্যায় মৃত্যুদণ্ড-২, যাবজ্জীবন-১

অন্যদিকে জরুরি উন্নয়নকাজের জন্য শনিবার ভোলা জেলার বেশকিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এক বিজ্ঞপ্তিতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ভোলা অফিস জানিয়েছে, জরুরি উন্নয়নকাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা জেলার বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলো হলো- ভোলার শিবপুর, রতনপুর, মেদুয়া, মেঘনাপাড় ও নবীপুর এলাকা। তবে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে ওজোপাডিকো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭



গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৯

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:১৬


সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৪


বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৯:৪৮