• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:১৫:৫২ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

২ এপ্রিল ২০২৬ সকাল ১১:০৬:১০

কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

১ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই গ্রামের আশিক আলীর ছেলে আতাউর রহমান ইমাদ (৮), সাহেব আলীর ছেলে লাবিউর রহমান লাবিব (৭) এবং দিঘলকান্দি গ্রামের শিপার আহমদের ছেলে জিসান আহমেদ (১২)। তিন শিশুর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোন নিহত

কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেলাল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা সাহেল আহমদ জানান, বুধবার দুপুরে বাড়ির পাশের জমিতে পাঁচ শিশু একসঙ্গে খেলাধুলা করছিলো। খেলতে খেলতে ইমাদ, লাবিব ও জিসান অসাবধানতাবশত পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।  

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দলিল আসল না নকল চেনা যাবে যেসব উপায়ে
দলিল আসল না নকল চেনা যাবে যেসব উপায়ে
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৮:৫৯

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫, মামলা ৪৬
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫, মামলা ৪৬
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫১:৪১

সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত
সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৪:১৩





মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১৭:১২