• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৮:০০ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

গণহত্যা দিবসে ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল

২৪ মার্চ ২০২৬ রাত ০৯:০৪:৫২

গণহত্যা দিবসে ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল

নিজস্ব প্রতিবেদক: একাত্তরের ২৫ মার্চের নৃশংস গণহত্যা স্মরণে ঘোষিত এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল করা হয়েছে।

২৪ মার্চ মঙ্গলবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, ২৫ মার্চ রাতের নির্ধারিত এক মিনিটের ব্ল্যাকআউট কর্মসূচি আর পালন করা হবে না।

এর আগে ২৩ মার্চ সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ‘গণহত্যা দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে।

উল্লেখ্য, গত ৮ মার্চ সচিবালয়ে এক প্রস্তুতিমূলক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এবার স্বাধীনতা দিবস-এ দেশব্যাপী আলোকসজ্জাও করা হবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৩৩

নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৫






Follow Us