অনলাইন ডেস্ক: কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
২২ মার্চ রোববার ভোরে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।


ট্রেনটিকে উদ্ধার করতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ঈদের দিন মূলত এই মেইল ট্রেনটিই চলাচল করে। ঈদের পরদিন থেকে সব ট্রেন শিডিউল অনুযায়ী চলাচল করে। যেহেতু ঈদের দিন রাতে দুর্ঘটনা ঘটেছে, সেহেতু কোথাও কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় কিংবা ট্রেন আটকে থাকার ঘটনা ঘটেনি। ঢাকা এবং চট্টগ্রাম থেকে শিডিউল অনুযায়ী যেসব ট্রেন ছাড়বে, সেগুলো কুমিল্লায় পৌঁছাতে কিছুটা সময় লাগবে। আশা করা হচ্ছে, ততক্ষণে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হবে।
মূলত চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস। বাসটি পদুয়ার বাজার রেলক্রসিংয়ে পৌছানোর পর ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেন। এতে ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available