• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪৯:০৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

১৬ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:২২:১১

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপু‌রে পৃথক ২ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসময় কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছেন। ১৬ জুলাই রোববার দুপুরে জেলার ফুলবাড়ী ও চিরিরবন্দর উপজেলা এ দুর্ঘটনা ২টি ঘটে।

রোববার দুপুর দেড়টার সময় দিনাজপুর ফুলবাড়ী সড়‌কের পাঁচবাড়ী এলাকায় ট্রা‌কের ধাক্কায় যাত্রীবা‌হি বা‌স খা‌দে প‌ড়ে চালকের সহকারীর আবু বক্কর (৩০) না‌মে একজন নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হন কমপ‌ক্ষে ১০ জন যাত্রী।

নিহত আবু বক্কর সদর উপ‌জেলার উপরপাইল জা‌লিয়াপাড়া এলাকার মৃত আস্তাব উদ্দি‌নের ছে‌লে।

স্থানীয়রা জানান, ফুলবাড়ী থে‌কে দিনাজপুর শহরের দি‌কে যাত্রীবাহী বাস‌টি যা‌চ্ছিল। প‌থিম‌ধ্যে সদ‌রের পাঁচবাড়ী এলাকায় পৌঁছা‌লে এক‌টি মালবাহী ট্রাক ওভার‌টেক কর‌তে গি‌য়ে বা‌সের পিছ‌নে স‌জো‌রে ধাক্কা দেয়। এসময় বাস‌টি খা‌দে প‌ড়ে যায় এবং গাড়ীর হেলপার ওই বা‌সের নি‌চে চাপা প‌ড়ে ঘটনাস্থ‌লেই মারা যান। প‌রে আহত‌ বাসযাত্রী‌দের উদ্ধার ক‌রে এম আব্দুর র‌হিম মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হয়।

আরও পড়ুন

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক

কোতয়ালী থানার ওসি তানভীরুল ইসলাম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

অপরদিকে একই সময়ে চিরিরবন্দর উপজেলার চম্পাতলির ফকিরের মোড় নামক এলাকায় দিনাজপুর-রংপুর মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় রুহুল আমিন (৪৫) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ।

নিহত রুহুল পার্বতীপুর উপজেলার খোলাহাটির বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন।

আরও পড়ুন

শাহজালাল মাজারে স্বামীর চাকরি ও মানসিক শান্তি চেয়ে স্ত্রীর চিঠি

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০