• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:২৩:০১ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোণা-৪ আসনে উপ-নির্বাচন ২ সেপ্টেম্বর

১৬ জুলাই ২০২৩ বিকাল ০৪:৪৭:০০

নেত্রকোণা-৪ আসনে উপ-নির্বাচন ২ সেপ্টেম্বর

নেত্রকোনা প্রতিনিধি: সদ্য শূন্য হওয়া নেত্রকোণা-৪ আসনের (মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরি) উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২ সেপ্টেম্বর ব্যালট পেপারের মাধ্যমে এই সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

১৬ জুলাই রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ কথা জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

Ad
Ad

প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

Ad

তফসিল অনুযায়ী, এ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৪ জুলাই, মনোনয়ন বাছাই ২৫ জুলাই, আপিল ২৬ থেকে ২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩০ জুলাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই।

প্রতীক বরাদ্দ করা হবে ১ আগস্ট এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২ সেপ্টেম্বর।

এর আগে, ১৫ জুলাই শনিবার সংসদ সচিবালয়ের এক গেজেটে নেত্রকোণা-৪ আসনকে শূন্য ঘোষণা করা হয়।

এতে বলা হয়, জাতীয় সংসদের সংসদ সদস্য বেগম রেবেকা মমিন গত ১১ জুলাই মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ১৬০ নেত্রকোনা-৪ আসনটি ওইদিন থেকে শূন্য হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২০:১০

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:০৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫




২৯ দিনেই এলো ৩০০ কোটি ডলার রেমিট্যান্স
২৯ দিনেই এলো ৩০০ কোটি ডলার রেমিট্যান্স
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০২



টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২
টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৪৮


Follow Us