• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৫১:৪৮ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

আজ শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২৭:৫৯

আজ শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য আজ ১৪ নভেম্বর শনিবার রংপুর ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে কুড়িগ্রাম জেলার নেসকোর আওতাধীন সব এলাকায় ১০ ঘণ্টা এবং রংপুর নগরীর কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

১৩ নভেম্বর শুক্রবার পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

নেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, কুড়িগ্রাম শহরসহ জেলার সংস্থাটির আওতাধীন সব এলাকায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় ৩৩ কেভি সঞ্চালন লাইন এবং কুড়িগ্রাম শহরের সার্কিট হাউজ, বিজিবি, মোগলবাসা ও মেডিকেল পাড়াসহ বিভিন্ন এলাকায় ১১ কেভি বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই করা হবে।

আরও পড়ুন

সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান

নেসকোর কুড়িগ্রাম বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, নির্ধারিত ১০ ঘণ্টার আগেও কাজ শেষ হতে পারে। তবে স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কিছুটা বেশি সময় লাগতে পারে।

অন্যদিকে, রংপুর নগরীর নুরপুর ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকো জানিয়েছে, ১১ কেভি নুরপুর ফিডারের আওতাধীন বিকন মোড়, ঠিকাদার পাড়া, পানাম মোড়, সিঙ্গার শোরুম, নেসকো অফিস-১, নুরপুর, গুপ্তপাড়া, পুরাতন পাসপোর্ট অফিস, খরমপট্টি ব্রিজ, নাসারী, মাছুয়াপাড়া, বৈরাগীপাড়া, কামালকাছনা, চিরার মিল, ভ্যাট অফিস, জি এল রায় রোড ও আড়ং শোরুমসংলগ্ন এলাকায় এ সময়ে বিদ্যুৎ থাকবে না।

আরও পড়ুন

এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন, ধোঁয়ায় আতঙ্কে যাত্রীরা

এসব এলাকায় গাছের শাখা-প্রশাখা ছাঁটাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এটিভি/ আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



লন্ডনে পৌঁছেছেন নাহিদ ইসলাম
লন্ডনে পৌঁছেছেন নাহিদ ইসলাম
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২২:৫২


বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০৩:০৮


আজকের রাশিফল (১৪ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১৪ নভেম্বর ২০২৬)
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৫৭:১৬

টিভিতে আজকের খেলা (১৪ নভেম্বর ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ নভেম্বর ২০২৬)
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৫২:৪০