• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:১০:৪৩ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

বাজিতে জিতা মহিষ অবশেষে ফেরত দিলেন আব্দুল মান্নান

১৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৬:৫১

বাজিতে জিতা মহিষ অবশেষে ফেরত দিলেন আব্দুল মান্নান

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে নির্বাচন ঘিরে বাজি ধরে আলোচনায় এসেছেন বিএনপি ও জামায়াতের দুই সমর্থক। বাজিতে বিজয়ীকে মহিষ দেওয়ার শর্ত থাকলেও শেষ পর্যন্ত জিতে নেওয়া মহিষটি আবার মালিকের কাছে ফিরিয়ে দেন বিজয়ী সমর্থক। ঘটনাটি এলাকায় কৌতূহলের সৃষ্টি করেছে।

Ad

ঘটনাটি উপজেলার কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামের। নির্বাচনের আগে উত্তর নাকশী গ্রামের আবদুল মান্নান ও পার্শ্ববর্তী বালুঘাটা গ্রামের আমীর উদ্দিনের মধ্যে বাজি হয়। শর্ত ছিল—দাঁড়িপাল্লা প্রতীক জয়ী হলে আবদুল মান্নান দেবেন পাঁচটি মহিষ, আর ধানের শীষ প্রতীক জয়ী হলে আমীর উদ্দিন দেবেন একটি মহিষ।

Ad
Ad

ভোটের ফলাফলে ধানের শীষ প্রতীক জয়ী হলে বাজিতে হেরে যান আমীর উদ্দিন। শর্ত অনুযায়ী ১৩ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে ঢাকঢোল বাজিয়ে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে মহিষটি বুঝে নেন আবদুল মান্নান।

স্থানীয়রা জানান, আমীর উদ্দিন নিম্নমধ্যবিত্ত পরিবারের সদস্য এবং মহিষটি ছিল তার আয়ের অন্যতম উৎস। তবে তিনি রসিক স্বভাবের মানুষ হিসেবে এলাকায় পরিচিত।

আমীর উদ্দিন বলেন, ‘শর্ত অনুযায়ী মহিষটি বুঝিয়ে দিয়েছি। এতে আমার কোনো আপত্তি ছিল না।’

অন্যদিকে আবদুল মান্নান বলেন, ‘বাজিটি ছিল নিছক আনন্দের জন্য। গ্রামবাসীকে নিয়ে মহিষটি এনেছিলাম। কিন্তু আমীর উদ্দিনের পারিবারিক অবস্থা বিবেচনায় পরে সবার উপস্থিতিতে মহিষটি তাকে ফেরত দিয়েছি।’

উল্লেখ্য, মোহাম্মদ ফাহিম চৌধুরী শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ১ লাখ ১৮ হাজার ৪৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. গোলাম কিবরিয়া ১ লাখ ৮ হাজার ৩৩৫ ভোট পান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সৌদি প্রো লিগে আল নাসরের জয়
সৌদি প্রো লিগে আল নাসরের জয়
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০৭:২০





পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ১১
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ১১
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০৮:১২



সমালোচনার জবাব দিলেন ফয়েজ আহমদ তৈয়্যব
সমালোচনার জবাব দিলেন ফয়েজ আহমদ তৈয়্যব
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১৬:১২



Follow Us