• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৪:৪৪ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

চেয়ারম্যান থেকে আব্দুল আজিজ এখন সংসদ সদস্য

১৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৫৩:১২

চেয়ারম্যান থেকে আব্দুল আজিজ এখন সংসদ সদস্য

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়ন থেকে রাজনৈতিক পথচলা শুরু করে ধাপে ধাপে উপজেলা চেয়ারম্যান এবং সর্বশেষ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ে পৌঁছেছেন আব্দুল আজিজ। তৃণমূল নেতৃত্ব থেকে জাতীয় সংসদ পর্যন্ত তার এই উত্তরণকে স্থানীয়রা আস্থার ধারাবাহিকতার প্রতিফলন হিসেবে দেখছেন।

১৯৮৬ সালে মাত্র ২৫ বছর বয়সে তিনি ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। প্রথমবার নির্বাচিত হওয়ার পর টানা চারবার চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে প্রায় দুই দশক দায়িত্ব পালন করেন। এ সময়ে অবকাঠামো উন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং স্থানীয় সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রেখে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

পরবর্তীতে ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুল আজিজ। ইউনিয়নের গণ্ডি পেরিয়ে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে পুরো গুরুদাসপুর উপজেলায়। পাশাপাশি বড়াইগ্রাম উপজেলায়ও দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তিনি গ্রহণযোগ্যতা লাভ করেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেও আইনি জটিলতার কারণে শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেননি। সে সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেলেও পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় নির্বাচনে অংশগ্রহণ সম্ভব হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে পুনরায় নির্বাচনী মাঠে নামেন তিনি। তফসিল ঘোষণার আগ থেকেই গণসংযোগ, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছান। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে নিজেকে উন্নয়নমুখী প্রার্থী হিসেবে উপস্থাপন করেন।

অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে ৩৫ হাজার ৬৫৮ ভোটের ব্যবধানে বিজয়ী হন আব্দুল আজিজ। তিনি দুই উপজেলায় মোট ১ লাখ ৭০ হাজার ৫৫১ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল হাকিম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পান ১ লাখ ৩৫ হাজার ৩৮৬ ভোট। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তার তথ্যমতে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিজয়ী হওয়ার পর আব্দুল আজিজ বলেন, ‘এ বিজয় গুরুদাসপুর-বড়াইগ্রামবাসীর। এ বিজয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।” তিনি এলাকার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২