• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ০৯:৫০:০৪ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

সর্বোচ্চসংখ্যক আসন নিয়ে নির্বাচিত হওয়ার আশা ১১–দলীয় ঐক্যের

১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৮:৩১

সর্বোচ্চসংখ্যক আসন নিয়ে নির্বাচিত হওয়ার আশা ১১–দলীয় ঐক্যের

নিজস্ব প্রতিবেদক: সর্বোচ্চসংখ্যক আসন নিয়ে ১১–দলীয় নির্বাচনী ঐক্য নির্বাচিত হবে, এমনটাই আশা প্রকাশ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোট গ্রহণ শেষে সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়ায় এই নেতা বলেন, ‘আমরা ১১–দলীয় নির্বাচনী ঐক্যর যে ২৯৯ জন প্রার্থী দিয়েছি, আশা করছি সর্বোচ্চসংখ্যক আসন নিয়ে নির্বাচিত হয়ে আমরা দেশবাসীর প্রত্যাশা পূরণ করব।’

Ad

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

Ad
Ad

খুব বড় ধরনের কোনো সমস্যা হয়নি জানিয়ে এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘আমরা মনে করি এ নির্বাচনে সবার আন্তরিকতা ছিল। সবাই চেষ্টা করেছেন। এই চেষ্টার ফসল হিসেবে বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য সাধারণ নির্বাচন হয়েছে। যে নির্বাচনে মানুষের অংশগ্রহণ হয়েছে। খুব বড় আকারে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কয়েকটি আসনের সমস্যার কথা জানিয়ে তিনি বলেন, শরীয়তপুর ২, কুমিল্লা ৮, পটুয়াখালী–১ আসনসহ কিছু আসনে তাঁদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। কোনো কোনো জায়গায় শারীরিক নির্যাতন করা হয়েছে, হেনস্তা করা হয়েছে। নির্বাচনের সঙ্গে যাঁরা সংশ্লিষ্ট ছিলেন, তাঁদের হুমকি দেওয়া হয়েছে। এ রকম বেশ কিছু ঘটনা বিভিন্ন জায়গাতেই ঘটেছে। ঘটনাগুলো প্রশাসন এবং নির্বাচন কমিশনারদের জানানো হয়েছে। তাঁরা সেখানে চেষ্টা করেছেন। এরপরও কিছু কিছু জায়গায় অনিয়ম হয়েছে।

ফলাফল পর্যবেক্ষণের বিষয় জানিয়ে তিনি বলেন, ‘গতকাল জনগণের মধ্যে বিভিন্ন ধরনের উদ্বেগ–উৎকণ্ঠা ছিল। মিডিয়া ট্রায়াল আমরা দেখেছি। এ সবকিছুকে ব্যর্থ প্রমাণ করে সাধারণ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখন ফলাফলটা যাতে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে হয়, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আবদুল হালিম, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরা শারমীনসহ ১১–দলীয় নির্বাচনী ঐক্যের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২

কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৭:১৫




জামায়াত একটি ‘দুঃখী দল’: ডা. শফিকুর রহমান
জামায়াত একটি ‘দুঃখী দল’: ডা. শফিকুর রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪০:৩৯


Follow Us